
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের সূচনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব
মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ।
শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
এ সময় অতিথিবৃন্দ মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন। পরে টরকী বন্দর আদর্শ জামে মসজিদের খতিব বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।