গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন চেরার হাটখোলা থেকে ৯টি ককটেল বোমা উদ্ধার।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা চেরার হাটখোলা এলাকা থেকে ৯টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন চেরার হাটখোলার পূর্ব পাশে অবস্থিত তিনতলা একটি ভবনের পঁশ্চিম পাশ থেকে এসব ককটেল বোমা উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল কবির,স্কোয়াড্রন লিডার ও কোম্পানি অধিনায়ক, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প,
এডিসনাল এসপি মোঃ আলাউল,
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল।
উদ্ধারকৃত ৯টি ককটেল বোমা পরবর্তী সময়ে গৌরনদী হাইওয়ে থানার উত্তর পাশে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *