গৌরনদীর বাটাজোড় ইউনিয়নে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণা শিরিয়া বেগমের।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোড় ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন শিরিয়া বেগম।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার বিষয়টি জানান।
শিরিয়া বেগম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি গৌরনদী উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এ সময় মামলা ও হামলার শিকার হওয়ার কথাও জানিয়েছেন।
তিনি জানান, এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।
শিরিয়া বেগম আরও বলেন, নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখাই হবে তাঁর মূল লক্ষ্য।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *