1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  4. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ - Dailybanglarbarta.com        
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত গৌরনদীতে ইউএনও’র বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নিউজ পোর্টাল প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পুলিশের পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জন্য তিনি পুলিশ মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত আন্দোলন নিয়ন্ত্রণে তিনি প্রশংসিত হন।

রমনা জোনের দায়িত্ব পালন করার আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd