1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
চাকরি জাতীয়করণে উপজেলা(সপ্রাবি কর্মচারী সমিতি)প্রতিনিধি সভা অনুষ্ঠিত। - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

চাকরি জাতীয়করণে উপজেলা(সপ্রাবি কর্মচারী সমিতি)প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে করা রিট পিটিশনের আপিল মোকাবেলার লক্ষ্যে বরিশাল জেলার সকল উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা মিলনায়তনে বরিশাল জেলা সদস্যবৃন্দের আয়োজনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি কাজী আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মামলা পরিচালনা পরিষদের মুখপাত্র মোঃ সুলতান মাহমুদ সুমন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম পারভেজ, মোঃ মাহবুব হাওলাদার, মোঃ পারভেজ, মোঃ মুসা, মোঃ হুমায়ুন কবির, হোসেন মল্লিক, মোঃ মাইদুল ও মোঃ আনোয়ার হোসেনসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চাকরি জাতীয়করণের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। এই মামলার রায় ঘোষিত হবে আগামী ২৩ নভেম্বর। রায়ে আমরা বিজয়ী হব বলে বিশ্বাস করি।

তারা আরও বলেন, বরিশাল জেলা থেকেই সর্বাধিক অর্থ প্রদান করে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সভা শেষে মামলার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন উপস্থিত সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd