1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
জহির উদ্দিন স্বপন কে তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায় বরিশালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

জহির উদ্দিন স্বপন কে তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায় বরিশালে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার দেখা হয়েছে

বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আসনটির বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিলটি করেন তারা। পরে বিএনপির দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময়ে উচ্ছ্বসিতরা জানান, দীর্ঘদিন পর বরিশালের প্রবেশদ্বার খ্যাতি বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন মন্ত্রী পেয়েছে। সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আসনটির সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন কে অভিনন্দন জানান তারা। পাশাপাশি বরিশালের উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এলাকার বাসিন্দারা।

এ সময় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান জহির উদ্দিন স্বপন। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ব্যবহারকারীদের।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, যা পেয়েছি আলহামদুল্লিহ। তারপরও চাওয়ার তো কোন শেষ নেই বরিশাল বাসীর। আরও চাওয়া আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আশা করি তিনি বরিশাল বাসীর সব চাওয়া পূরন করবেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd