1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ভোট গণনার সময় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন একজন শিক্ষক। চারুকলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বিম্ভবিদ্যালয়ের সিনেট ভবনের গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার বলেন, “সকালে তাকে (জান্নাতুল ফেরদৌস) ভোট গণনার জন্য ডাকা হয়। এখানে আসার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এনামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, “সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd