জুলাই অভ্যুত্থানে তিন শহীদের স্মরণে বৃক্ষরোপণ।

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের গৌরনদী উপজেলার তিন শহীদদের স্মরণে “এক শহীদ, এক গাছ” রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসনাবাদ গ্রামে শায়িত শহীদ যুবদল কর্মী জামাল সিকদারের সমাধিস্থলে বৃক্ষরোপণের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা।
পরবর্তীতে উপজেলার কালনা গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত শহীদ যুবদল কর্মী ইমরান, পশ্চিম শাওড়া গ্রামের শহীদ ছাত্রদল নেতা ইলিয়াস খানের সমাধিস্থলে বৃক্ষরোপণ করা হয়।
এসময় অ্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, বন কর্মকর্তা নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান সহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *