1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  6. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  7. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে, বরিশাল জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা স্থানীয় সরকার নির্বাচন, গৌরনদীতে জামায়াতের প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করবেন যারা…. ঝালকাঠি রাজাপুর স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে জরিমানা গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা:মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর,হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল গৌরনদীর চাঁদশী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী আসলেন তরুণী গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অবৈধ পার্কিং, মাদক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জরিমানা-কারাদণ্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। তিনি আরো বলেছেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান তারেক রহমানের সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।
আজ সোমবার সকালে দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীন ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিলো। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালীর এই সমস্যায় পরতে হতো না দেশকে।

তিনি আরও বলেন, জনসেবা দেয়ার জন্যই গণমাধ্যম। তথ্য পাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা যাতে না আসে সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে। টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে সুধী সমাবেশে মন্ত্রী বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপির সচেষ্ট ছিলোনা, যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায় সেকারনেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে এবং তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।

সুধী সমাবেশে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে ও আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন এসএম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, ইউনিসেফ’র প্রতিনিধি এবং WHO-এর বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশালের আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের অধিক কেন্দ্রে এই টিকা দেয়া হবে। বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৯ জন শিশু মারা গেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd