
ভোজ্য তেল ও জ্বালানি সংকট নিরসন, সিন্ডিকেট মুক্ত বাজার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দখল মুক্ত নগরীর দাবিতে বরিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা এগারোটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ক্যাব ইয়ুথ ফোরাম অফ বরিশালের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দরা দ্রুত ভোজ্য তেল ও জ্বালানি সংকট নিরসন, সিন্ডিকেট মুক্ত বাজার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দখল মুক্ত নগরীর দাবি করেন। মানববন্ধনে ক্যাবের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ সচেতন মহল ও সুধি সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply