1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাডেমিক ভবনের সামনে শুরু হওয়া এ মেলা বিকেল ৫টার দিকে শেষ হয়।

এতে সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মাস্টার দা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হকসহ ডাকসুর অন্যান্য নেতারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘এমন আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে ডাকসু সচেষ্ট থাকবে। থিওরির পাশাপাশি প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জনের জন্য আমরা রিসার্চ ফেয়ার, জব ফেয়ারসহ বিভিন্ন আয়োজন করব। পাশাপাশি একটি স্টার্টআপ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইনোভেশন ও আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ইন্সটিটিউশনে রূপ দিতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই সেলস ফেয়ার সফলভাবে আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচকে ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd