
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনী প্রস্তুতি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সোমবার ৮ জুন বিকেলে পাঁচটার সময় শুরু করেছেন বার্থী ২ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজু মৃধা।
এ উপলক্ষে তিনি বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করেছেন।
মোহাম্মদ আলী আজগরের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চারঘাটার ইমাম ও খতিব মোঃ আবু সালেহ, যুবদল নেতা গোলাম মাওলা, বিএনপি নেতা মোঃ বারেক মাঝি,আবু ফকির, আব্দুল খালেক খান, যুবদক নেতা মোঃ সজিব মাঝি। সহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা ও এলাকার ময় মুরুব্বিগণ।
স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান মিজুর এই কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করে আসছেন।