1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ বার দেখা হয়েছে

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের ভাই মোস্তাকিম জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজীপুর এলাকায় রিফাত, নয়নদের সাথে নিহত রফিকুল ইসলাম সরকারের মত বিরোধ সৃষ্টি হয়।  এই মতবিরোধকে কেন্দ্র করে রিফাত ও নয়ন রফিককে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রবিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাজার থেকে রাড়ি যাচ্ছিল নিহত রফিকুল ইসলাম সরকার।  পথে দুর্বৃত্তরা রফিককে পেছন থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে রফিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রফিকের মৃত্যুর সংবাদ পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ছুটে আসে। এসময় স্বজনরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পরেন।

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd