1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
নূরনগর ইউনিয়ন আমীরের শপথ গ্রহণ ও শূরা নির্বাচন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

নূরনগর ইউনিয়ন আমীরের শপথ গ্রহণ ও শূরা নির্বাচন

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার দেখা হয়েছে

রাশিদুল ইসলাম, নূরনগর (শ্যামনগর):

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ, শূরা নির্বাচন এবং কর্ম পরিষদ গঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নূরনগর ইউনিয়ন জামায়াতের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ সেশনের জন্য নূরনগর ইউনিয়ন আমীর হিসেবে শপথ বাক্য পাঠ করেন ডা. রুহুল আমিন। নায়েবে আমীর হিসেবে শপথ নেন মজিবুর রহমান, সেক্রেটারি হিসেবে লিয়াকত হোসেন বাবু এবং সহকারী সেক্রেটারি হিসেবে গাজী আশরাফুল আলম। বাইতুল মাল সম্পাদক পদে দায়িত্ব নেন আবুল হোসেন।

শূরা ও কর্ম পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মো. আবু বক্কার, ডা. আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, মো. ফারুক হোসেন, হাসানুল বান্না, গাজী নজরুল ইসলাম এবং নুর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী নজরুল ইসলাম, সাবেক জাতীয় সংসদ সদস্য (সাতক্ষীরা-০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ এবং মহাসিন আলম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন কমিটির প্রতি দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd