1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

আবু হাসান, নুরনগর, শ্যামনগর প্রতিনিধি :-

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে ইটের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় স্থানীয় জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূরনগর ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে। তিনি উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

রাস্তাটি দাতা সংস্থা টি আর-এর অর্থায়নে এবং জামায়াতের সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে। দুই লক্ষ টাকার বাজেটে এই কাজটি রাজাপুর গ্রামের আব্দুর রশিদ কারিগরের বাড়ির পাশ থেকে শুরু হয়ে কাটাখালী মসজিদের দিকে যতদূর সম্ভব সম্পন্ন করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির গাজী মুজিবর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ ফারুক হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মোঃ আবু রাসেল রাজু, মোঃ মনসুর আলী, আব্দুল্লাহ আব্দুল মজিদ, আমিনুর রহমান প্রমুখ।স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd