1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
পণ্যের সংকট নেই, রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

পণ্যের সংকট নেই, রমজানে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট ঢাকা:
রমজান ঘিরে পণ্যের কোনো সংকট নেই। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, রমজান আসছে। যেসব আইটেম লাগে, সেগুলোর কোনো শর্টেজ (সংকট) নেই। চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে, কীভাবে সিচুয়েশনকে ডিস্ট্যাবিলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে, সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, প্রাইস লেভেল ধরে রাখার কাজগুলোই সরকার করছে। আমরা মনে করি, চিন্তার কোনো কারণ নেই। দরকার হলে আমরা অনেক কঠোর পদক্ষেপের দিকে চলে যাব। দরকার হলে শাস্তিমূলক পদক্ষেপের দিকে যাব, কাউকে ছাড় দেব না।

এখনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, না। এখনো হয়নি।

তাহলে জরুরি বৈঠকের কারণ কি? সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পরে ন্যাচারালি সবাই তো বলছে, কী করছেন, কী করলেন।

আপনাদের টার্গেট কি শুধু রমজান, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু রমজান নয়। রমজান নিয়ে চিন্তা তো আছে মানুষের মধ্যে, সেজন্য।

চালের দাম বাড়ানোর পর সরকারের পদক্ষেপ নিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি। আলোচনা করছি, দেখছি। দেখুন আপনারা, ইতোমধ্যে দাম কমেছে।

ব্যবসায়ীরা এখন ট্রাক নিয়ে ক্ষেত থেকে আলু তুলছে। তাদের লাভ হচ্ছে। বাজারে মনোপলি হচ্ছে, সেখানে কী ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অ্যাকশনে তো যাচ্ছি।

জিনিসপত্রের দাম কত দিনের মধ্যে কমবে, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এটা কখনোই বলা সম্ভব না।

আমদানিকে প্রাধান্য দেবেন কি না, এ প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বলেন, দরকার হলে আমদানি করতে হবে, এখনো তো সেরকম কিছু হয়নি।

রিজার্ভ বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, করছি তো আমরা। আপনারা দেখছেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের সঙ্গে মাল্টিকারেন্সি অ্যাপ্রোচ গ্রহণ করছি। শুধু ডলার দিয়ে তো আমরা করছি না।

বেসরকারি খাত সংকটের মধ্যে আছে, বর্তমান পরিস্থিতিতে তারা কি চলতে পারছে? আপনি কী মনে করেন? এ প্রশ্নে তিনি বলেন, প্রাইভেট সেক্টর তো প্রাইভেট সেক্টর। প্রণোদনা ছাড়া আর মাল্টিপল অ্যাপ্রোচেস ছাড়া তো অন্য কিছু করা যায় না। তবে ব্রড সেক্টরগুলো তো নিয়ন্ত্রণে আছে।

ডলার সংকট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, গত বছরের জুলাই থেকে জানুযারি পর্যন্ত আটটি পণ্যের যত এলসি হয়েছিল, এবার তার চেয়ে ১০-১৫ শতাংশ বেশি এলসি হয়েছে। এলসি খোলার সমস্যা ঠিক নয়। পণ্যগুলো সময়মতো দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি। মধ্যস্বত্বভোগীরা সমস্যা না করলে দাম বাড়ার কোনো কারণে নেই। পণ্যের কোনো ঘাটতি হবে না।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd