1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর বরিশাল জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর বরিশাল জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হবে : অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।

দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে তাই আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর। তিনি আজ ১২ অক্টোবর রবিবার বরিশাল জামায়াতে উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বরিশাল জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আব্দুল জব্বারের এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম ও জেলা সভাপতি আকবর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

মহানগর আমীর আরও বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লব পরবর্তী নির্বাচন হবে অন্য যেকোনো সময়ের নির্বাচনের তুলনায় অনেক বেশি নিরপেক্ষ। জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটাতে না পারলে নির্বাচন এবং বিপ্লব ফলপ্রসূ হবে না। জনগণ এবার সচেতন তারা যে কোন মূল্যে তাদের ভোটের যথাযথ মূল্যায়ন চায়, সকল ভোটের শতভাগ মূল্যায়ন করার লক্ষ্যে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd