1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ফেসবুকে গণভোটের স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

ফেসবুকে গণভোটের স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচনের প্রচারণা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা ৬ জন হলেন- জামায়াত ইসলামীর কর্মী মিজানুর রহমান ও শাহ আলম, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, জপসা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সবুজ মাদবর, ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের অবস্থান। ওই ইউনিয়নের এক জামায়াত ইসলামীর কর্মী মঙ্গলবার সকালে বিএনপির এক নারী নেত্রী গ্রামে গিয়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ফেসবুকে এমন একটি পোস্ট দেন। ওই বিষয়টি জিজ্ঞাসা করার জন্য ভোজেশ্বরের কয়েকজন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতারা মঙ্গলবার দুপুরে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় যান। সেখানে নড়িয়া উপজেলা (পশ্চিম) জামায়াত ইসলামীর আমীর তাহের নজরুলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিএনপি নেতারা বিষয়টি জানতে চান। তখন দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।

ঘটনা জানাজানির পর দুপক্ষের কর্মী সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান সিকদার বলেন, আমার বোন টিসিবি সংক্রান্ত কাজে গ্রামে গিয়েছিলেন। তার সম্পর্কে জামায়াত ইসলামীর এক কর্মী ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। আমরা বিষয়টি জানতে জামায়াতের আমির কাছে যাই। এরপর তার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

জামায়াত ইসলামীর নড়িয়া উপজেলা (পশ্চিম) নায়েবে আমির মোর্শেদ খান বলেন, আমাদের নেতাকর্মীরা ভোজেশ্বর এলাকায় প্রচারণার কাজ চালাচ্ছিলেন। তখন বিএনপি নেতাকর্মীরা বাধা দিয়েছিলেন। ওই ঘটনা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই কর্মী আহত হয়েছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক খন্দকার রাশেদ আহম্মেদ বলেন, একটি মারামারির ঘটনায় পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখা গেছে। আমরা চিকিৎসা দিচ্ছি।

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, জামায়াত ইসলামীর এক কর্মী বিএনপির এক নেত্রী ও ইউপি সদস্য সম্পর্কে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওই ঘটনায় দুই পক্ষেরই কয়েকজন আহত আছেন বলে খবর পেয়েছি। এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযান পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) বিএনপি ও জামায়াত ইসলামীসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে সফিকুর রহমান ও জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মাহমুদ হোসেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd