1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং বরিশালে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধানশিক্ষকের ব্যাগে, তদন্ত কমিটি গঠণ বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দুপুরে এমভি রাইয়ান নামের বালুবাহী একটি বাল্কহেড উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন আয়রণ ব্রিজের নিচ অতিক্রম করার সময় লোহার পিলারের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে পড়ে। এতে বাল্কহেডটি ব্রিজের নিচে আটকে পড়ে।

ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন বিষয়টি তাৎক্ষনিক বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানকে মুঠোফোনে অবহিত করলে তিনি বাল্কহেডটি পরিষদের জিম্মায় আটকে রাখতে বলেন। ফলে বাল্কহেডটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পরিষদের জিম্মায় আটকে রাখা হয়। পিরোজপুরের স্বরূপকাঠীর নান্দুহার গ্রামের রাজিব এ বাল্কহেডটির মালিক বলে জানা গেছে। রোববার বিকালে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ভেঙ্গে পড়া ব্রিজটি পরিদর্শন করেন।

এদিকে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ব্রিজের ওপর থেকে বানারীপাড়ার ইলুহার ও উদয়কাঠীসহ ৫ ইউনিয়নের লোকজন মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলায় বাজার, হাসপাতাল,ক্লিনিক ও স্কুল কলেজ-মাদরাসায় যাতায়াত করে থাকেন। ব্রিজ ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। তারা অবিলম্বে ভেঙ্গে পড়া ব্রিজের স্থলে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে এ ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঢাকায় অফিসে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।

এখন যেহেতু বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙ্গে পড়েছে স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে নতুন করে আবারও প্রস্তাবনা পাঠিয়ে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd