1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য গৌরনদীতে চাঁদার টাকা না পেয়ে নারীর ওপর হামলার অভিযোগ

বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের প্রতারণার জালে ফেলা দালাল চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাব-৮। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কঠোর হুঁশিয়ারির মাত্র ২৪ ঘণ্টার মাথায় পরিচালিত এই অভিযানে আটজন নারী-পুরুষ দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
গত সোমবার (১১ মে) আকস্মিক শেবাচিম হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের অব্যবস্থাপনা এবং দালালদের প্রকাশ্য দৌরাত্ম্য দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বরতদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। মন্ত্রীর এই বার্তার পরদিনই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি শুরু হয়। হাসপাতালের বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকা দালালদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে ৬ জন নারী ও ২ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, তাসনিম জাহান মিম (২৩), হাফিজা আক্তার, সুমি আক্তার (১৯), লাবনী আক্তার নাজমা (২৮), ছাবিনা (৩০), মো. রুবেল (২২), আয়শা সিদ্দিকা (৩০) এবং রুমান সরদার (১৭)। তারা বরিশাল সদর, ঝালকাঠি ও পটুয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা। আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজন রায়ের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত অপরাধ স্বীকার ও গুরুত্ব বিবেচনা করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
অভিযানের পর হাসপাতালের সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা দাবি জানিয়েছেন, এই তৎপরতা যেন কেবল মন্ত্রীর সফরের পর একদিনের জন্য সীমাবদ্ধ না থাকে। হাসপাতালকে স্থায়ীভাবে দালালমুক্ত করতে নিয়মিত তদারকির অনুরোধ করেছেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ রোগীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, কোনো অপরিচিত ব্যক্তির প্ররোচনায় হাসপাতালে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে যাওয়ার আগে যেন তারা অবশ্যই হাসপাতালের তথ্যকেন্দ্রে যোগাযোগ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd