1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বরিশাল মহানগর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশ সম্পন্ন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বরিশাল মহানগর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশ সম্পন্ন

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

নতুন বাংলাদেশ গড়তে জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে : অ্যাডভোকেট হেলাল

নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ১২ সেপ্টেম্বর শুক্রবার বরিশাল টাউনহল অডিটোরিয়ামে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের জনগন পালস্ বুঝতে হবে দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করতেছেন আমরা বলতে চাই এই যুব সমাজ কোন রক্তচক্ষু মেনে নিবে না।

তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গনহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রাসুলের সকল গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক, যুবকদের হাত ধরেই একটি ইসলামি সমাজ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশর যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত সৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের এই ভুমিতে যুবকদের হাত ধরেই ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছারা আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd