1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বিএম কলেজ : ‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’ - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

বিএম কলেজ : ‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ছেন তারা। বুধবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণার কথা জানান অনশনরতরা।

জানা গেছে, গত রবিবার দুপুর থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন এক শিক্ষার্থী। পরবর্তীতে তার সঙ্গে আরও দুই শিক্ষার্থী অনশনে যোগ দেন।

অনশনরত শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে এম মাঈনুল।

এদিকে, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বাকসু নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘ কয়েকমাস যাবত আন্দোলন-সংগ্রাম করে আসছি। কলেজ প্রশাসন আমাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কোন সমাধান দিতে পারেনি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন শাটডাউন দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ২২ টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। ২০০৩ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএম কলেজে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd