ভূমি সেবায় ডিজিটাল সুবিধা: গৌরনদীতে চালু হলো সহায়তা কেন্দ্র

ভূমি সেবায় ডিজিটাল সুবিধা

বাংলার বার্তা ডেস্কঃ

ভূমি সেবার মান সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুইটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে উপজেলার হোসনাবাদ ও সরিকল বন্দরে সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকাশ চন্দ্র বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *