1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ভোলাহাটে মহানন্দা নদী থেকে লাশ উদ্ধার - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

ভোলাহাটে মহানন্দা নদী থেকে লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৫০ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: বাবু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফরহম ঘাটে লাশটি মহানন্দা নদীর পাড়ে দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে ফোন করে জানাই। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় এক মুদি দোকানদার মো: শামীম রেজা জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি মহানন্দা নদীর ভারতের দিক ভেসে এসেছে। একটি ২২-২৩ বছরের পুরুষ মানুষের লাশ মনে হচ্ছে। পরনে প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল বলে দেখতে পেয়েছেন বলে জানান তিনি।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd