1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

বরিশালের সরকারি গৌরনদী কলেজ গেটের সামনে ময়লার ভাগারকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ হয়ে উঠছে শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কলেজ গেটের পাশ থেকে ভাগার সরিয়ে নেয়ার দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের বিক্ষোভের কারনে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, পৌর এলাকার সকল ময়লা কলেজ গেটের সামনে ফেলে ভাগার তৈরি করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। ভাগারের দূর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। ভাগার সরিয়ে নেয়ার জন্য একাধিকবার বলা হলেও কোন কাজ হয়নি। যে কারনে কলেজ গেটের সামনে থেকে ময়লার ভাগার সরিয়ে নেয়ার জন্য তারা (শিক্ষার্থী) আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলো। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, কলেজ গেট থেকে অতিদ্রুত ময়লা সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এখানে যাতে কেউ ময়লা না রাখে সেজন্য বলা হয়েছে। পৌরবাসীর জন্য ডাম্পিং ষ্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd