1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মিরপুরে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার লাগাল ‘জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি’ - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

মিরপুরে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার লাগাল ‘জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি’

  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৯ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীর মিরপুরের এক পুলিশ বক্সে এ সংক্রান্ত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) মিরপুর ১০ এর স্বাধীনতা চত্বরের পুলিশ বক্সে এই পোস্টারটি পথচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে এবং পরে তা অপসারণ করে পুড়িয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে ফারজানা খাতুন নামে এক শিক্ষার্থী বেলা ১১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনাটি তুলে ধরেন। এসময় অন্য পথচারীরা পোস্টারটি অপসারণ করেন।

লাইভের ভিডিওতে দেখা যায়, পুলিশ বক্সে সাটানো ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শীর্ষক পোস্টারে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটির সৌজন্যে লেখা হয়েছে- ‘তোমাকে হত্যা করা হয়েছে বারবার। শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী। কেই। একটুখানি পিছপা হয়নি। তুমি ভুলে যাও, আজও খুন হও, নতুন কোনো বাধ্যবোধকতায়।’

ফেসবুকের লাইভের ক্যাপশনে ফারজানা লেখেন, মিরপুর ১০-এ পুলিশ বক্সে এই পোস্টারটি লাগিয়ে গেছে! ৫ আগষ্ট নাকি পুলিশ হত্যা দিবস! প্রচারে আবার লিখেছে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি!

লাইভে তিনি বলেন, এখানে যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি রয়েছে। এ পোস্টার লাগানোর সময় তারা দেখার কথা।

লাইভে আরেকজন প্রশ্ন তুলে বলেন, যারা জুলাই-আগস্টে আন্দোলন করেছে তারা কি সন্ত্রাসী? অথচ এই পোস্টারে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি কারা বা কারা এই পোস্টার লাগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd