
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আমির হামজা তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।
এই ঘটনায় করা মানহানির মামলায় তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
Leave a Reply