1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
রাজশাহীতে অস্ত্র নিয়ে আটক কোচিং সেন্টারের পরিচালক অনিন্দ্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

রাজশাহীতে অস্ত্র নিয়ে আটক কোচিং সেন্টারের পরিচালক অনিন্দ্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৩৭ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক মুনতাসির আলম অনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে বোয়ালিয়া মডেল থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, এ মামলায় আটক তিনজনের সাত দিনের রিমান্ড আবেদন প্রস্তুত করা হচ্ছে। রিমান্ড আবেদন আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে গতকাল শনিবার বিকেলে কাদিরগঞ্জের ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ অনিন্দ্য এবং তার দুই সহযোগী মো. রবিন ও মো. ফয়সালকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, মুনতাসির আলম অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। অনিন্দ্য ঢাকার হলি আর্টিজান হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে একাধিকবার নজরদারিতে ছিলেন। ২০১৬ সালে তিনি একই মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd