1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

সড়ক দখল করে চলছে ইট-পাথরের ব্যবসা

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার দেখা হয়েছে

মহাসড়ক ও আঞ্চলিক সড়ক পাশ দখল করে ইট-বালু-পাথর ও গাছের ব্যবসা জমজমাট হয়ে উঠছে। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।
সরেজমিন দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের নাঠৈ, বাটাজোর-সরিকল সড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কে ইট-বালু-পাথর ও গাছ সড়কের পাশে রেখে রমরমা বানিজ্যে চালিয়ে আসছে একটি মহল।
সরিকল এলাকার একাধিক বাসিন্দারা জানিয়েছেন, বাটাজোর-সরিকল ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট ছোট যানবাহনে যাত্রীরা চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে গাছের গুড়ি রেখে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা। যত্রতত্র ভাবে সড়কের পাশে গাছ ও ইট ফেলে রাখায় দূর্ঘটনার পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
চাঁদশী এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের বারেকের দোকান থেকে মোল্লাবাড়ি ষ্ট্যান্ড পর্যন্ত সড়কের পাশে ইট রেখে ব্যবসা চালিয়ে আসছে একটি মহল। এরইমধ্যে ওই ইটের স্তূপের কারনে দূর্ঘটনার শিকার হয়েছেন একাধিক মোটরসাইলে চালক ও ইজিবাইকের যাত্রীরা।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানা ছিলোনা। এবিষয়ে শিগ্রই অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd