1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে: পুলিশ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে: পুলিশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৪০ বার দেখা হয়েছে
সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে
সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মাজারের গাব গাছের নিচে গামছা পরে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার পাগলা থানাধীন মুখী শাহ্ মিসকিনের মাজারের ওই গাছের নিচে তাকে পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সমু চৌধুরী মাজারে আসেন। তিনি একা একা শুয়ে বসে থাকতেন। বিকেলে মাজারের পাশে গাব গাছের নিচে গামছা পরা অবস্থায় ঘুমিয়ে থাকার সময় তাকে কয়েকজন চিনতে পারেন। এসময় তাকে ডাক দিলে উঠে বসেন। তার আচরণ দেখে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন বলে নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, সমু চৌধুরী এখানে অভিনয় করতে আসেননি। তিনি গতকাল বুধবার একা একা চলে এসেছেন। আচার আচরণে সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

তিনি আরও বলেন, সমু চৌধুরী কীভাবে এখানে এলেন, কেন এলেন, এ নিয়ে কিছু জানা যায়নি। এখনো তিনি ওই গাছের নিচে অবস্থান করছেন। কোথাও যেতে চাচ্ছেন না। সমু চৌধুরীর খোঁজ পেয়ে অভিনয়শিল্পী সংঘের একজন অভিনেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনিসহ কয়েকজন এসে সমু চৌধুরীকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এছাড়া তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd