1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ড আটক - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ড আটক

  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ডকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

আটকরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মুরশিদ আলম লিপু (২৯) ও বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। তারা মেহেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আটকরা অনলাইনের বড় জুয়াড়ি। বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করে থাকে। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। গোপন সংবাদে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার খড়িবিলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি মোবাইল ও তিনটি ল্যাপটপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা অনলাইন জুয়ার সাথে লিপ্ত রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা রয়েছে। সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd