
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন, সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন এমপি সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার মোড়ক উন্মোচন করেন।
এ সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনার মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন












Leave a Reply