1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
সুস্থ সমাজ বিনির্মাণে ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-উপজেলা নির্বাহী অফিসার - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

সুস্থ সমাজ বিনির্মাণে ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-উপজেলা নির্বাহী অফিসার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুন-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পাবে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে আমাদের এখনই উদ্যোগি হতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

তিনি আরও বলেছেন, খেলাধুলা তরুনদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের আসক্তি কমে যাবে। পাশাপাশি মাদকাসক্ত হওয়ার প্রবনতা হ্রাস পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সুস্থ সমাজ বিনির্মানে আমাদের তরুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সু-শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ হাসান, ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ, জাফর হোসেন প্রমুখ। টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহন করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd