স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ও সবুজে ঘেরা পেয়ারার বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার সকালে স্ত্রী ডিয়ান ডাও’কে সঙ্গে নিয়ে নৌকায় ভাসমান পেয়ারাবাজার ও বিভিন্ন বাগান ঘুরে দেখেন তিনি।

এ সময় স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এবং তাঁদের কাছ থেকে পেয়ারার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে জানেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারাবাজার তাঁকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মান তাঁকে আকৃষ্ট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *