1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
স্ত্রীর দাবি প্রতিষ্ঠায় গৌরনদীর প্রবাস ফেরত যুবকের বাড়িতে তরুনীর অনশন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

স্ত্রীর দাবি প্রতিষ্ঠায় গৌরনদীর প্রবাস ফেরত যুবকের বাড়িতে তরুনীর অনশন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬০৯ বার দেখা হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
স্ত্রীর দাবি প্রতিষ্ঠা ও স্বীকৃতি আদায়ের জন্য বরিশালের গৌরনদীর প্রবাস ফেরত এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুনী। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে ওই প্রবাস ফেরত যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। অনশনরত ওই তরুনীর নাম সাবিনা আক্তার বৃষ্টি (২০)। সে একই গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে।
ওই তরুনী জানান, নিজ গ্রামের বাসিন্ধা রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সাথে ২০২১ সালে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর ধরে প্রেম করার পর কাজের সুযোগে জলিল ২০২৩ সালের শুরুতে সৌদি আরবে পাড়ি জমায়। সৌদি আরবে পৌছে সে ওই বছরের ১২জানুয়ারী ৫ লাখ টাকা কাবিননামা ধার্য করে পাশর্^বর্তি উজিরপুর উপজেলার বরাকোঠা কাজী অফিসের মাধ্যমে মোবাইল ফোনে তাকে (সাবিনা আক্তার) বিয়ে করে। এরপর স্বামী-স্ত্রীর মতই মোবাইল ফোনে জলিলের সাথে তার যোগাযোগ ও কথাবার্তা চলত। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে জলিল অন্যত্র বিয়ে করার উদ্যোগ নেয়। এ ঘটনা জানতে পেরে তরুনী সাবিনা আক্তার সোমবার সকালে প্রবাস ফেরত জলিলের বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর স্বীকৃতি আদায়ে অনশন শুরু করে। এর পরই বাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় জলিল। এ ব্যাপারে অভিযুক্ত জলিল হাওলাদারের বক্তব্য জানার জন্য তার মুঠোফোন একাধিকবার কল কারা হয়। তিনি কল রিসিভ করেননি।
ঘটনা¯’ল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানা পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনা¯’ল পরিদর্শন করে অনশনকারী তরুনীকে তার নিজ বাড়িতে পৌছে দিয়েছি। ঘটনাটির শান্তিপূর্ন সমাধনের জন্য অভিযুক্ত যুবক ও অনশনকারী তরুনীর পরিবার আগামী ২৮ জুন ¯’ানীয় এক শালিস বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে পরবর্তি করনিয় নির্ধারন করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd