1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  6. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  7. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  8. gaffer7254@gmail.com : maa music : maa music
  9. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  10. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  11. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  12. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  13. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  14. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  15. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  16. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  17. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  18. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  19. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  20. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  21. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  22. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  23. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  24. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  25. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  26. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  27. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  28. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  29. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  30. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  31. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  32. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  33. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  34. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকা - Dailybanglarbarta.com        
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগামীকাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী: দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের অপেক্ষায় বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকা বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়ি পেটায় বন্ধু নিহত আগৈলঝাড়ায় থানায় হামলা ও ভাঙচুর পরিদর্শনে তথ্যমন্ত্রী উজিরপুরে ৩ সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ন্যায়বিচারের আকুতি প্রতিবন্ধী পরিবারের ঝালকাঠিতে শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত মা-সন্তান উদ্ধার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন রিয়াজের ‘মৃত্যু’ গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, অবশেষে চুরির মামলায় কারাগারে

হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকা

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

আধ্যাত্মিক রাজধানীখ্যাত সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের অর্থ গণনা সম্পন্ন হয়েছে। এবার মাত্র ১৮ দিনে মাজারের দানবাক্স ও ডেগে জমা পড়েছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গণনার ফল ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।

গণনা শেষে প্রকাশিত অফিসিয়াল হিসাব অনুযায়ী, নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপী, ৫৪ দশমিক ২ দিরহাম, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ২০ মার্কিন ডলার, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১০ সিঙ্গাপুর ডলার, ২২ কাতার রিয়াল, ৬ মালয়েশিয়ান রিংগিত এবং ৬০ পাকিস্তানি রুপী।

এছাড়া দানবাক্স থেকে মূল্যবান ধাতুও উদ্ধার হয়েছে। হিসাব অনুযায়ী, পাওয়া গেছে ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা।

প্রতিবেদনে ভক্তদের দান করা গবাদিপশুর হিসাবও যুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, একটি গরু লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। এছাড়া পাওয়া ৬৫টি ছাগলের মধ্যে ৪০টি লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে এবং অবশিষ্ট ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।

শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্স খুলে চার বস্তা টাকা বের করা হয়। পরে শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনভর চলে টাকা গণনার কাজ।

এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২২ জুন জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো মাজারের দানবাক্স খোলা হয়। তখন মাত্র চার দিনে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। প্রথমবার ১ হাজার ও ৫০০ টাকার নোটের আধিক্য থাকলেও, এবার ১৯ দিনের ব্যবধানে সংগৃহীত চার বস্তা টাকার মধ্যে ১০ ও ৫০ টাকার ছোট নোটের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে গণনাকৃত অর্থ সোনালী ব্যাংকে জেলা প্রশাসকের নামে খোলা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd