আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে জহির উদ্দিন স্বপন।

মোঃ মেহেদী হাসান।

আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙনে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর ও নলচিড়া ইউনিয়নের মোল্লারখাল এলাকার মানুষের জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে। নদীভাঙনে এলাকাবাসীর দুর্ভোগের সংবাদ গত কয়েকদিন ধরে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে গভীরভাবে উদ্বিগ্ন করে রেখেছিল।
রবিবার (২০ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসেই এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তিনি পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এনি’র কার্যালয়ে যান। সেখানে তিনি আড়িয়াল খা নদীর ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পানি সম্পদ মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে দ্রুততার সঙ্গে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি অবহিত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *