
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান:
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খানের নির্দেশে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামানন্দের আঁক গ্রামের কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২), একই এলাকার যোগেশ বালার ছেলে জীবন বালা (৩৫), সেরাল গ্রামের সুলতান ভূইয়ার ছেলে ইমন ভূইয়া (১৯), পশ্চিম রাজিহার এলাকার মৃত বিরেন্দ্র নাথ বড়ালের ছেলে বর্ষন বড়াল (২১), একই এলাকার গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার মৃত বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২) এবং পশ্চিম বাগধা গ্রামের রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লা (২৪), সঞ্জিত গাইন(৩৫), পিতা- সুনীল গাইন-স্থায়ী: গ্রাম- রামানন্দের আর্ক (সাং- রামানন্দের আঁক) , উপজেলা/থানা- আগৈলঝারা, জেলা -বরিশাল,
পুলিশ সূত্রে জানা গেছে, বিধান হালদারকে ১৫ গ্রাম গাঁজাসহ রামানন্দের আঁক এলাকায় বিধান ডাক্তারের বাড়ির উত্তর পাশে হরিদাস মণ্ডলের বাড়িগামী পাকা সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। জীবন বালাকে ১০০ গ্রাম গাঁজাসহ একই এলাকার পশ্চিমপাড়া উঁচু ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ইমন ভূইয়া ও বর্ষন বড়ালকে সেরাল ও পশ্চিম রাজিহার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, রতন জয়ধর ও ঝন্টু হালদারকে ১৫ পিস ইয়াবাসহ রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় সুশান্ত মাস্টারের দোকানের সামনে পাকা সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রোমান মোল্লাকে ২০ গ্রাম গাঁজাসহ পশ্চিম বাগধা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।