1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. fazlehasan.bhaluka@gmail.com : Fazle Hasan : Fazle Hasan
  12. gaffer7254@gmail.com : maa music : maa music
  13. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  14. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  15. inahida225@gmail.com : Nahida Islam : Nahida Islam
  16. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  17. kawsar105353@gmail.com : Kawsar Mahmud : Kawsar Mahmud
  18. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  19. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  20. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  21. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  22. mdjahirbu17@gmail.com : Md Jahirul Islam : Md Jahirul Islam
  23. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  24. mdnasirhossain407@gmail.com : Md Nasir : Md Nasir
  25. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  26. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  27. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  28. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  29. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  30. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  31. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  32. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  33. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  34. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  35. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  36. rafiq.voip@gmail.com : rafiq islam : rafiq islam
  37. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  38. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  39. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  40. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  41. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  42. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  43. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  44. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  45. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  46. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  47. tnmedia407@gmail.com : TN Media : TN Media
  48. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  49. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জন্ম নিবন্ধনের কথা বলে নারীকে মারধর, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ। সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ গরিব মানুষ সবচেয়ে বেশি বরিশালে, কেন পিছিয়ে পড়ছে বিভাগটি জুলাই গণহত্যায় সাতজনের ফাঁসির রায়ে ন্যায়বিচার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবিতে থাকবে তাহমিদার হাসি, অথচ সেই হাসির মানুষটি আর কোনোদিন ফিরে আসবে না। স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদী পৌর ট্যাক্স বেশি নির্ধারণ হলে আবেদনে সংশোধনের সুযোগ। আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার। গৌরনদীতে ট্রলি উল্টে খাদে পড়ে হেলপার নিহত

গরিব মানুষ সবচেয়ে বেশি বরিশালে, কেন পিছিয়ে পড়ছে বিভাগটি

  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

একসময় ‘বাংলার শস্যভাণ্ডার’ আর খাল-নদীর সৌন্দর্যের কারণে ‘বাংলার ভেনিস’ হিসেবে পরিচিত ছিল বরিশাল। দূর-দূরান্ত থেকে আসা বণিকদের হাঁকডাকে গমগম করত এ অঞ্চলের বন্দরগুলো। তবে কালের পরিক্রমায় সেই ঐতিহ্য হারিয়ে এখন দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে দরিদ্র বিভাগে পরিণত হয়েছে বরিশাল। কৃষি ও মৎস্য উৎপাদনে ধস, শিল্পকারখানার অভাব এবং পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই উপকূলীয় অঞ্চল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার ১৯ দশমিক ২ শতাংশ হলেও বরিশালে এই হার সর্বোচ্চ ২৬ দশমিক ৬ শতাংশ। একসময় রংপুরকে দেশের দরিদ্রতম বিভাগ হিসেবে গণ্য করা হতো, কিন্তু বর্তমানে সেই শীর্ষ স্থান দখল করেছে বরিশাল। কর্মসংস্থানের তীব্র সংকটে পড়ে এ অঞ্চলের বাসিন্দারা ঢাকামুখী হচ্ছেন। জনশুমারি ২০২২-এর তথ্য বলছে, বরিশালের স্থানীয় অধিবাসীদের ১৮ দশমিক ৬২ শতাংশই এখন ঢাকায় বাস করেন, যার বড় একটি অংশ ঠাঁই নিয়েছেন রাজধানীর বস্তিগুলোতে।

 

কৃষিভিত্তিক অর্থনীতি হলেও ধান উৎপাদনে ক্রমেই পিছিয়ে পড়ছে বরিশাল। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিভাগটিতে আউশ উৎপাদন আগের বছরের ৪ লাখ ৩০ হাজার টন থেকে কমে দাঁড়ায় ৩ লাখ ৭৪ হাজার টনে। একইভাবে আমন উৎপাদনও হ্রাস পেয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে জমিতে লবণাক্ততা বাড়ায় ফসল উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে।কৃষির পাশাপাশি ধস নেমেছে মৎস্যসম্পদেও। বিভাগীয় মৎস্য অফিসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বরিশালে ৩ লাখ ৭২ হাজার টন ইলিশ উৎপাদন হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা সাড়ে ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার টনে। এর সরাসরি প্রভাব পড়েছে কৃষকের পকেটে। বিবিএসের জরিপ বলছে, ধান-গম উৎপাদনে বরিশালের কৃষকদের বার্ষিক নিট আয় মাত্র ৬ হাজার ৮১ টাকা, যা দেশের মধ্যে সর্বনিম্ন।জ্বালানি সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কাজে লাগানো যায়নি স্থানীয় সম্ভাবনার। ভোলায় বাপেক্সের তথ্যমতে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বড় মজুদ রয়েছে। কিন্তু দীর্ঘ তিন দশকেও সেখানে উল্লেখযোগ্য কোনো শিল্পায়ন ঘটেনি। বর্তমানে ছয় জেলার পুরো বিভাগে কেবল বরিশাল জেলাতেই উল্লেখ করার মতো ৪০৯টি কারখানা রয়েছে, যেখানে মাত্র ২০ হাজার শ্রমিকের কাজের সুযোগ রয়েছে।

এমন পরিস্থিতির পেছনে নদীনির্ভর যোগাযোগব্যবস্থাকে দায়ী করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতারা জাতীয় রাজনীতিতেই বেশি মনোযোগী ছিলেন; যার ফলে পুরো অঞ্চলের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি।

 

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি সংকট ও দুর্গম যোগাযোগের কারণেই এই উপকূলীয় এলাকা পিছিয়ে পড়েছে। তবে ভোলার গ্যাসকে স্থানীয় শিল্প ও সার কারখানায় ব্যবহার, পায়রা বন্দর পুরোদমে চালু করা এবং ভোলা-বরিশাল সংযোগ মহাসড়ক নির্মিত হলে দ্রুতই দক্ষিণাঞ্চলের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

 

প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, ২৬ দশমিক ৬ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে দরিদ্র বিভাগ হিসেবে চিহ্নিত হয়েছে বরিশাল। অন্যদিকে, মাত্র ১৫ দশমিক ২ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে তালিকার সবচেয়ে ভালো অবস্থানে বা শীর্ষ স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

 

একসময় দেশের দরিদ্রতম অঞ্চলের তালিকায় রংপুর শীর্ষে থাকলেও বর্তমানে ২৫ দশমিক ০ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে রংপুর রয়েছে দ্বিতীয় স্থানে। এ ছাড়া ময়মনসিংহে ২২ দশমিক ৬ শতাংশ, ঢাকায় ১৯ দশমিক ৬ শতাংশ, সিলেটে ১৮ দশমিক ৫ শতাংশ, খুলনায় ১৭ দশমিক ১ শতাংশ এবং রাজশাহীতে ১৬ দশমিক ৩ শতাংশ দারিদ্র্যের হার রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd