
বাংলার বার্তা ডেক্স।
গৌরনদীতে শিশুর জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করার কথা বলে এক নারীকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাবেয়া আক্তার ইতি (৫৪) গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাবেয়া আক্তার ইতির সাত বছর বয়সী ছেলে ফাইজুল ইসলাম ভূঁইয়ার জন্ম নিবন্ধনের প্রয়োজন ছিল। গত ১৩ আগস্ট ২০২৫ সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় বাসিন্দা নুপুর বেগম শিশুটির জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করে দেওয়ার কথা বলে কৌশলে রাবেয়া আক্তারকে গৌরনদীর বার্থী এলাকার একটি ঘরে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা হয়। পরে নুপুর বেগম ( খোরা নুপুর )আবেদনের একটি কপি ভুক্তভোগীর কাছে রেখে দেন। পরবর্তীতে জন্ম নিবন্ধনের কপি দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন এবং ভুক্তভোগীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
এরপর ১৪ আগস্ট ২০২৫ নুপুর বেগম রাবেয়া আক্তারকে তার বাড়িতে ডেকে নেন। পরদিন ১৫ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে জন্ম নিবন্ধনের কপি আনতে রাবেয়া আক্তার অভিযুক্তদের বাড়িতে গেলে নুপুর বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় রাবেয়া আক্তার প্রতিবাদ করলে অভিযুক্তরা একত্রিত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে নুপুর বেগম ভুক্তভোগীর ব্যবহৃত একটি মোবাইল ফোন, যার নম্বর ০১৭৪৪১৩৬২৪৫, এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে নেন। রাবেয়া আক্তারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাবেয়া আক্তার ইতি গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের বিষয়টি তদন্ত করেন মডেল থানার এস আই মোঃ সরোয়ার হোসেন তিনি জানান তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে আমরা আইনানিক ব্যবস্থা নিব।অভিযুক্ত নারীর কাছে মুঠোফোনের মাধ্যমে বাংলার বার্তা একাধিকবার চেষ্টা করলে তিনি বারবার ফোন কেটে দিয়েছেন
01330720608।
নুপুর বেগম ( খোরা নুপুর ) এর বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন জায়গায় একাধিক মামলা, এবং যে কোন সময় যে কোনো সাধারণ মানুষের সাথে আচরণ করে উগ্র অশ্লীল ভাষায় গালিগালাজ ও করে থাকেন