1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শহীদ রাকিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সিরাজ গ্রেপ্তার - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

শহীদ রাকিব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৪: রাজধানীর চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গত ৫ আগস্ট চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে চকবাজার থানা এলাকা থেকে হাজী সিরাজকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd