1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
পল্টন ট্র্যাজেডি দিবসে শ্যামনগরে জামায়াতের সমাবেশ - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

পল্টন ট্র্যাজেডি দিবসে শ্যামনগরে জামায়াতের সমাবেশ

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে বক্তারা পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে তাঁদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা কার্যকরী পরিষদের সদস্য গাজী নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা গোলাম বারী, মাওলানা মইনুদ্দীন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, মাস্টার রেজাউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আ. মজিদ।

এছাড়া বক্তব্য দেন অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীরগণ। ছাত্র শিবিরের পক্ষ থেকে পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ এবং পৌর শাখার সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন। শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক সভাপতি মাস্টার আব্দুর রশিদ বক্তব্য প্রদান করেন। সমাবেশে পৌর সভাপতি মো. জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীরা শহীদদের স্মরণে শহীদি সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। বক্তারা বলেন, “পল্টন ট্র্যাজেডি আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সংগ্রাম থেমে থাকে না।” তাঁরা শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd