1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

  • আপডেটের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুনের সভাপতিত্বে এ সভায় উভয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি সামিউল আজম মনির, অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির তাইজুর রহমান বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন ও অন্যান্য মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় সুধীজন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল দশটায় উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। শ্যামনগর উপজেলা পুলিশ প্রশাসন এদিন প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, একদিনের জন্য রক্তদান কর্মসূচি এবং জনসমাগম স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী। এতিমখানায় মানসম্মত খাবার বিতরণ এবং দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী আকাশলীনা ইকো ট্যুরিজম উন্মুক্ত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে বিকেলে নকিপুর পাইলট স্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও ছাত্রসমন্বিত দল বনাম অফিসার্স ও সুধীজনদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলোর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষ প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd