1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার দেখা হয়েছে

আশিকুর রহমান, (শ্যামনগর, সাতক্ষীরা):

শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল ও মাদ্রাসার সুপারগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শিক্ষকরা তাদের সুবিধা-অসুবিধা ও চাহিদা তুলে ধরেন। বক্তারা শ্রেণিকক্ষে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত সমস্যা এবং আধুনিক শিক্ষা উপকরণের ঘাটতি নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন, “শিক্ষকরা যেন কোনো অন্যায়ভাবে হামলা বা মামলার শিকার না হন, সেদিকে প্রশাসনকে দৃষ্টি দিতে হবে।”

এছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান কবির, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির এবং মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।”

সভায় উপস্থিত অন্যান্য শিক্ষকগণ শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের সুবিধা, পাঠ্যসূচির আধুনিকায়ন এবং পেশাগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন সভার সমাপ্তি বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং শিক্ষকদের সমস্যাগুলো সমাধানের জন্য যথাসম্ভব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd