সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার।

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা

সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ১০/১২/২০২৪ তারিখ রাত্র ২১.৪৫ ঘটিকায় এসআই(নিঃ)/ শেখ আহম্মদ কবির, এএসআই(নিঃ)/বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ)/মোল্লা শফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন সাতহালিয়া সাকিনস্থ সাতহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর”হতে ১। মোঃ আব্বাজ আলী গাজী(২৫), পিতা-মোঃ আলাউদ্দীন গাজী, মাতা-মোছাঃ জাবেদা বেগম, সাং-বিজয় নগর, থানা- কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা এর হেফাজত হতে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কালিগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ- ১১/১২/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ)/৪১ এর একটি নিয়মিত মামলা রুজু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *