শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আজ (১২ অক্টোবর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

ওসি আব্দুল বারিক জানান,শিশুটির মা বাদি হয়ে আজ থানায় মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *