গৌরনদী নলচিড়া ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া ও দলমত-নির্বিশেষে নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান

বরিশালের গৌরনদী উপজেলার ৫ নং নলচিড়া ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক নবনিযুক্ত প্রশাসক (চেয়ারম্যান) জনাব মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুফতি হাফেজ মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ যাতে সহজে, নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সব ধরনের সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সেবা, সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমে দলমত-নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার জন্য নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়ার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই জনগণের ভোগান্তি কমানো, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, দলীয় মতাদর্শ কিংবা ব্যক্তিগত বিবেচনার ঊর্ধ্বে থেকে প্রত্যেক নাগরিকের প্রাপ্য সেবা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

তাঁরা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সব ধরনের সরকারি সাহায্য-সহযোগিতা ও নাগরিক সেবা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা), উপজেলা কর্মপরিষদ সদস্য সেলিম সরদার, ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদ হাওলাদার, সাবেক ইউনিয়ন আমির ও টিম সদস্য মোঃ আবুল হোসাইন খলিফা, উপজেলা যুব বিভাগের সহসভাপতি এহসানুল হক ত্বহা, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের আবদুস সালাম চুন্নু খলিফা, ওয়ার্ড সহসভাপতি মোস্তফা কামাল গাজী, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আবুল হোসেন, মেম্বার পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ, জনস্বার্থ সংরক্ষণ এবং দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *