
মোঃ মেহেদী হাসান।
“Stronger Together—একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গৌরনদীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার (পিএএ) এবং ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ। সিটি (নার্ক), নেপাল বি. সি. এস(প্রাণিসম্পদ) সহ অনন্য প্রশাসনিক কর্মকর্তারা
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীর টিকাদান এবং জলাতঙ্কের ঝুঁকি থেকে মানুষ ও প্রাণীকে সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণীর সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়












Leave a Reply