স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান
গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ‘শরিফাবাদ স্পোর্টিং ক্লাব’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ফিনট্রাস্ট কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. মাইনুল ইসলাম পিন্টু। এতে সভাপতিত্ব করেন সাবেক পুলিশ কর্মকর্তা সিকদার হাবিবুর রহমান।
ক্রীড়াচর্চার প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শরিফাবাদ স্পোর্টিং ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, তানজিল, সানাউল, কানন, নির্জন, সাহাদ, মেহেদী, ইমরান, সাব্বির, সোহাগ, লিমন ও সজীব সহ অন্যান সদস্য।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়












Leave a Reply