মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কবাতি না থাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এতে রাতের বেলায় পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশ্বরী গ্রামের বিভিন্ন সড়কে সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ স্থানে কোনো সড়কবাতি নেই। ফলে সন্ধ্যার পর সড়কগুলো অন্ধকারে ঢেকে যায়।
স্থানীয় বাসিন্দা মোঃ ওসমান গনি মিয়া বলেন, সন্ধ্যা নামলেই মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করে। আমরা নিয়মিত পৌরসভায় পৌরকরসহ বিভিন্ন ধরনের কর দিয়ে আসছি। কিন্তু এর বিনিময়ে প্রয়োজনীয় পৌরসেবা পাচ্ছি না। সড়কবাতি না থাকায় রাতে চলাচলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক বলেন বর্তমানে পৌর সড়ক বাতি রয়েছে
১৭৩২ পৌরসভার নয়টি ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় সড়কবাতি নেই বলে আমাদের নজরে এসেছে। যেসব স্থানে বাতি নেই, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
গৌরনদী পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম বলেন, সামনে যে বরাদ্দ আসবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ যেসব এলাকায় সড়কবাতি নেই, সেসব স্থান দ্রুত শনাক্ত করা হবে। এরপর পৌরসভার উদ্যোগে প্রয়োজনীয় সড়কবাতির ব্যবস্থা করা হবে












Leave a Reply